• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> চট্টগ্রাম বিভাগ

অপরাধ বাড়ার দাবি সত্য নয় : প্রধান উপদেষ্টা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৬: ১১
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১: ৩১
logo

অপরাধ বাড়ার দাবি সত্য নয় : প্রধান উপদেষ্টা

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৬: ১১
Photo

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধ বাড়ছে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। তবে সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এই আশঙ্কা পুরোপুরি তথ্যনির্ভর নয়। বরং গত ১০ মাসে বড় ধরনের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল ছিল।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সোমবার (১৪ জুলাই) দুপুরে দেওয়া এক পোস্টেও জানানো হয়েছে, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে।

সরকারি পরিসংখ্যান বলছে, যেসব অপরাধ সবচেয়ে গুরুতর ও সহিংস, যেমন— হত্যা, ধর্ষণ, ডাকাতি বা সশস্ত্র ছিনতাই-এসবের অনেকগুলোতেই কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি, বরং কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে বাড়তি প্রবণতা থাকলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা যাচ্ছে না।

পোস্টটিতে বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা অবশ্যই জরুরি; তবে ভয় বা আতঙ্কে না ভুগে বাস্তবচিত্র অনুধাবন করাও গুরুত্বপূর্ণ। পুলিশের তথ্য বিশ্লেষণ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং বেশিরভাগ অপরাধের হার স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছর ও সাম্প্রতিক ১০ মাসের অপরাধ প্রবণতা সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রকাশ করা হয়েছে। সব তথ্যই এসেছে পুলিশের নিজস্ব রেকর্ড থেকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

৪

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

৫

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

৮ ঘণ্টা আগে

১ দিন আগে