• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> কুমিল্লা

কুমিল্লায় চারদলের ৯ হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
logo

কুমিল্লায় চারদলের ৯ হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
Photo

কুমিল্লায় চার রাজনৈতিক দলের ৯ হেভিওয়েট প্রার্থী নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। এর মধ্যে বিএনপির ছয়জন, জামায়াতে ইসলামীর একজন, এলডিপির একজন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন। দলীয় কোন্দল , সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এলাকায় জনসমর্থন ও প্রভাব থাকায় কেউ কেউ ধরাশায়ী হতে পারেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১২ ফেব্রুয়ারি ভোট হবে।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, ভোটারেরা ধানের শীষ প্রতীককে ভালোবেসে ভোট দেবেন। অন্যান্য দলের নেতাদের বক্তব্য হল মানুষ ব্যক্তি দেখে ভোট দেবেন। সুষ্ঠু নির্বাচন হলে প্রত্যেকেই জয়ী হবেন বলে মনে করছেন প্রার্থীরা।

৯ হেভিওয়েট প্রার্থী হলেন-কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। মুজিবুল হক রেলপথমন্ত্রী ছিলেন। আমি দলের কেন্দ্রীয় নেতা। এখানে উপজেলা পর্যায়ের নেতা একটি দল থেকে প্রার্থী। এই আসনে ভোটারেরা হেভিওয়েট প্রার্থীকেই বেছে নেবেন।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, আমরা বিএনপির সঙ্গে একসঙ্গে আছি। বিএনপি ও এলডিপি আমার আসনে এক। আমি দুই দলেই নেতাকর্মী তৈরি করেছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, ভোটারেরা বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। গত ১১ মাস দক্ষিণ কুমিল্লার ছয়টি আসন ঘুরে দেখেছি, বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার বিশ্বাস বিএনপি সব কয়টি আসনে জিতবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বারের মানুষ পরিবর্তন চায়। মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবেন। আমি দেবীদ্বারের যেখানে গেছি, সাড়া পেয়েছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

৫

পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২৭ মিনিট আগে
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে