• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> কুমিল্লা

শেষ হলো যাচাই-বাছাই

কুমিল্লায় ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২: ২৯
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ায় জামায়াত ও বিএনপির তিন স্বতন্ত্রসহ ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৭৬ প্রার্থীর মনোনয়ন। গতকাল শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। শুক্রবার মনোনয়ন যাচাই-বাছাই হয় ছয়টি আসনের। ওইদিন ৬০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। শনিবার মনোনয়ন বাতিল হয় ১৫ জনের।

গত শুক্রবার কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন ও জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান; কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্টের মো. আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিন; কুমিল্লা-৩ আসনে গণ অধিকার পরিষদের মনিরুজ্জামান ও জামায়াত ইসলামের মো. ইউসুফ সোহেল; কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলনের আ. করিম ও আমজনতার দলের মাসুদ রানা; কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী; কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কামরুন্নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করা হয়। গতকাল শনিবার কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হানিফ পাটোয়ারী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সুনীল চন্দ্র করের মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা-৮ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. আলী আশ্রাফের মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা-৯ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তাঁরা হলেন- স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফজিুর রহমান, মো. আবুল কাশেম, রশিদ আহমেদ হোসাইনী, সামিরা আজিম দোলা, খেলাফত মজলিসের মো. আবদুল হক আমিনী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান। কুমিল্লা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান ও বিএনপি প্রার্থী (দল মনোনীত নয়) মো. মোবাশ্বের আলম ভূঁইযার মনোনয়ন বাতিল করা হয়। কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগ স্বতন্ত্র। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাঁদের বেশির ভাগ বাদ পড়েন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

৫

পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২৯ মিনিট আগে
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে