তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন কুমিল্লা জেলায় বড় ব্যবধানে বিজয়ী বিএনপির জাকারিয়া তাহের সুমন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন কুমিল্লা জেলায় বড় ব্যবধানে বিজয়ী বিএনপির জাকারিয়া তাহের সুমন। গতকাল তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান। কুমিল্লা-৮ আসনে বিএনপি থেকে নির্বাচন করেন সুমন। আগামী মঙ্গলবার সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আলোচনা আছে।

তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১ টি সংসদীয় আসনে একমাত্র বিএনপির জাকারিয়া তাহের সুমনই কোন ভোটকেন্দ্রে হারেননি। কুমিল্লা-৮( বরুড়া) আসনের ১০৫ টি ভোটকেন্দ্রের সব কয়টিতেই তিনি জয়ী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাকারিয়া তাহের সুমন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মু. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। সুমন এক লাখ ২৪ হাজার ৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত