• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> ঢাকা বিভাগ

ভোটার নিবন্ধনের জন্য ৪৮ হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন: ইসি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭: ৫৬
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ২৫
logo

ভোটার নিবন্ধনের জন্য ৪৮ হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন: ইসি

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭: ৫৬
Photo

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নয়টি দেশ থেকে মোট ৪৮ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিকস ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, আমরা সম্প্রতি পাঁচটি নতুন দেশে—যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে—এনআইডি নিয়ে কাজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছি। এই পাঁচ দেশে প্রাথমিক কাজ ইতোমধ্যে করা হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম ৪০টি দেশে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ১৬টি কেন্দ্রে নিবন্ধন চলছে। জাপান দশম দেশ হিসেবে যুক্ত হবে এবং প্রক্রিয়াটি জুলাইয়ের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে।

মধ্য জুলাইয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রযুক্তিগত সমস্যার কারণে পাবলিক আইপি অ্যাক্সেস পেতে দেরি হওয়ায় কিছুটা দেরিতে এই কাজ শুরু হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, আমরা জানিয়েছিলাম জাপানে ১৫ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হবে। কিন্তু, সেখানকার একটি টেকনিক্যাল সমস্যার কারণে তথা পাবলিক আইপির অনুমতি পেতে একটু সময় লাগছে। যদিও সব প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনের খরচ সম্পর্কে জানতে চাইলে এনআইডি মহাপরিচালক বলেন, এটা এক্স্যাক্টলি আমি জানি না। কারণ, এটা প্রজেক্ট থেকে হয়। খরচটা এনআইডি উইং থেকে হয় না। এই প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলছে বলেও জানান তিনি।

হালনাগাদ ভোটার তালিকা কবে প্রকাশ হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, সম্ভবত খুব শিগগির হয়ে যাবে। এই সপ্তাহে বা আগামী সপ্তাহ লাগতে পারে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

৫

পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

১ ঘণ্টা আগে
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে
সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে