• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ
> ঢাকা বিভাগ

ওমরাহ করে দেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৭: ১৩
logo

Photo

ওমরাহ করে দেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক শিক্ষার্থী মনিরুল হক চৌধুরী। আজ শুক্রবার সকালে তিনি পবিত্র ওমরাহ করে সৌদিআরব থেকে দেশে ফিরেছেন।

দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জিয়ার মাজার এলাকায় যান মনিরুল হক চৌধুরী। এরপর তিনি দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ২০০১-২০০৬ সালে কুমিল্লার মানুষের জন্য আমি যা চেয়েছি, সবকিছু দিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি আমার নির্বাচনী এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ষাটের দশক থেকে আন্দোলন করেছি। কুমিল্লা মেডিকেল কলেজ বিএনপি ও তাঁর গড়া। সদর দক্ষিণ উপজেলা, তিতাস উপজেলাসহ জেলার আরও কয়েকটি উপজেলা, সদর দক্ষিণ পৌরসভাসহ কুমিল্লার বেশিরভাগ পৌরসভা তাঁর শাসনামলে করা। সদর দক্ষিণ পৌরসভা করেছিল বলেই আজ কুমিল্লা সিটি করপোরেশন হয়েছে। খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ উন্নতির চরম শিখরে ওঠে। দেশের মর্যাদা তাঁর শাসনামলে সুন্দর ছিল। তিনি ন্যায়ের পথে চলতেন। তাঁর মতো দেশপ্রেমিক বাঙালি খুব কমই আছে। তিনি হিংসার রাজনীতি করতেন না। জেল জুলুমের শিকার হয়েছেন। ২৫ বছর আগে তিনি আমাকে বিএনপিতে নিয়ে আসেন। ঘটা করে আমাকে বরণ করে নেন। সেই স্মৃতি আর ঋণ আমাকে প্রতিনিয়ত তাড়া করে। অন্যদিকে জিয়াউর রহমান একাত্তরের রণাঙ্গনের সম্মুখযোদ্ধা, সেক্টর কমান্ডার। বীর উত্তম। দেশের মানুষকে সত্তর ও আশির দশকে এক নেতৃত্ব দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।

তিনি বলেন, এটা আমার জীবনের হয়তো শেষ নির্বাচন। এখন চাই কুমিল্লাবাসীর জন্য আরও বেশি কাজ করতে।

তিনি বলেন, তারেক জিয়া আমাদের অলংকার। এই মূহুর্তে বাংলাদেশের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা নাম্বার ওয়ান। ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তিনি অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন। তাঁর প্রতিটি বক্তব্য, কথা আমাদের হৃদয় ছুঁয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, বর্তমান সভাপতি এডভোকেট আখতার হোসাইন, কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব নাসির উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, খলিলুর রহমান মজুমদার , কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রাসেল আহমেদ, জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা স্কুলের সহকারী শিক্ষক ফেরদৌস আরার ছেলে, ছেলের স্ত্রী ও নাতি উত্তরায় আগুনের ধোঁয়ায় নিহত

২

দিশা’য় স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ

৩

গণমাধ্যম সম্মিলন কাল

৪

গফুর ভূঁইয়া সভাপতি ও আতিকুর মহাসচিব প্রার্থী

৫

অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসের ধাক্কায় দুর্ঘটনার কবলে মনিরুল হক চৌধুরীর গাড়ি

সম্পর্কিত

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা স্কুলের সহকারী শিক্ষক ফেরদৌস আরার ছেলে, ছেলের স্ত্রী ও নাতি উত্তরায় আগুনের ধোঁয়ায় নিহত

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা স্কুলের সহকারী শিক্ষক ফেরদৌস আরার ছেলে, ছেলের স্ত্রী ও নাতি উত্তরায় আগুনের ধোঁয়ায় নিহত

১ দিন আগে