ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২: ৪৯
Thumbnail image

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জনকে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন।ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট ক্রুরা সেখানে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্রুদের পরিবার ও স্বজনেরা চরম উৎকণ্ঠায় সময় পার করছিল। অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফ্লাইট ক্রুদের দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছে। দেশের অন্যতম এয়ারলাইনস ইউএস-বাংলা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের সদস্যদের চিন্তামুক্ত করতে পেরেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস জানায়, একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই তারা আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। গত বৃহস্পতিবার ইউএস-বাংলার একটি ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অন্য ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবার সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত