• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

নেদারল্যান্ডসের বাজারে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৯: ৪৪
logo

Photo

এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশে তৈরি ওষুধ বাজারজাত শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনাটা। প্রথমবারের মতো দেশটিতে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে রেনাটা। রেনাটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি নেদারল্যান্ডসের বাজারে ওষুধের প্রথম চালান পাঠানো হয়েছে। এর মাধ্যমে ইউরোপের বাজারে রেনাটার ওষুধের বাজার আরও সম্প্রসারিত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এত দিন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পতুর্গাল ও সাইপ্রাসে নিয়মিত ওষুধ রপ্তানি করছে রেনাটা। এখন তার সঙ্গে নতুন রপ্তানি গন্তব্য হিসেবে নেদারল্যান্ডসও যুক্ত হয়েছে।

রেনাটার পক্ষ থেকে জানানো হয়, নেদারল্যান্ডসে রপ্তানি হওয়া পারকিনসন রোগের উপসর্গ নিরাময়ের ওষুধ অ্যামান্টাডিন এইচসিএল ১০০ মিলিগ্রাম হার্ড ক্যাপসুল ওষুধটি ৫৬ ক্যাপসুলের ব্লিস্টার প্যাকে বাজারজাত করা হবে। ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা ইইউ–জিএমপি অনুমোদিত এই ওষুধ তৈরি করা হবে গাজীপুরের রাজেন্দ্রপুরের রেনাটার জেনারেল কারখানায়। বাংলাদেশের বাজারে এই ওষুধটি ‘ম্যান্টাডিন’ নামে বাজারজাত করে রেনাটা।

রেনাটার দায়িত্বশীল সূত্র জানায়, নেদারল্যান্ডসে পাঠানো প্রথম চালানটি ছিল পরীক্ষামূলক। তাই পরীক্ষামূলক চালানে খুব বেশি পরিমাণ ওষুধ রপ্তানি করা হয়নি। প্রথম চালানে রপ্তানি হয়েছে প্রায় ৫৩ হাজার ইউরোর সমমূল্যের ওষুধ। নতুন এই বাজারে ভবিষ্যতে ভালো রপ্তানির সম্ভাবনা দেখছে রেনাটা।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে রেনাটা জানিয়েছে, উচ্চমানের ওষুধ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে রেনাটা বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। নেদারল্যান্ডসের বাজারে ওষুধ রপ্তানি শুরু করা সেই উদ্যোগেরই প্রতিফলন।

রেনাটা দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেনাটা সমন্বিতভাবে ১০২ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ২৮ কোটি টাকা বা প্রায় ৩৮ শতাংশ বেড়েছে।

কোম্পানি–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গবেষণা ও উন্নয়ন এবং নতুন পণ্য উদ্ভাবনে গুরুত্ব দিয়ে আসছে রেনাটা। আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১০০টি বায়োইকুইভ্যালেন্ট পণ্য উন্নয়ন করেছে। নিয়ন্ত্রিত বাজারগুলোর জন্য পণ্য পুনঃ উন্নয়ন এবং ইনজেকটেবল, ক্যানসারবিরোধী ও অন্যান্য বিশেষায়িত পণ্যের উন্নয়ন-পাইপলাইন সম্প্রসারণের কাজ চলছে। বর্তমানে ৭৭টি আন্তর্জাতিক বাজারে রেনাটার উপস্থিতি রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেদারল্যান্ডসের বাজারে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা

২

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৩

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

৪

আলিবাবায় রিমার্কের পণ্য কিনতে পারবেন আন্তর্জাতিক ক্রেতারা

৫

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

সম্পর্কিত

২ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

৩ দিন আগে
আলিবাবায় রিমার্কের পণ্য কিনতে পারবেন আন্তর্জাতিক ক্রেতারা

আলিবাবায় রিমার্কের পণ্য কিনতে পারবেন আন্তর্জাতিক ক্রেতারা

১৩ দিন আগে

১৪ দিন আগে