• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

কুমিল্লা ইপিজেডে হচ্ছে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে জুতার ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৭: ২৩
আপডেট : ২২ মে ২০২৬, ২২: ৩২
logo

কুমিল্লা ইপিজেডে হচ্ছে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে জুতার ফ্যাক্টরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৭: ২৩
Photo

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে জুতা ও জুতার আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদন ফ্যাক্টরি স্থাপন করবে সামোয়া ও চীনের (তাইওয়ান) মালিকানাধীন প্রতিষ্ঠান এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। এতে অন্তত ৫০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। কুমিল্লা ইপিজেড সূত্রে ওই তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভ‚মি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে এইজার স্যু পার্টস (বিডি) লিমিটেড। গত বুধবার রাজধানীর ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তিটি সই হয়।

বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও এইজার স্যু পার্টসের ব্যবস্থাপনা পরিচালক জিয়া রুইহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, এইজার স্যু পার্টস তাদের প্রস্তাবিত কারখানায় বছরে ৩০ লাখ জোড়া ইনসোল, ১২ লাখ জোড়া আউট সোল, ৩২ লাখ জোড়া মিডসোল এবং ১০ লাখ জোড়া পিইউ (পলিইউরেথেন) জুতা উৎপাদন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ইপিজেডে সফল ও নির্বিঘœ ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) খাদিজা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

২

৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

৩

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

সম্পর্কিত

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

৪ দিন আগে
৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

১০ দিন আগে
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১২ দিন আগে