• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

জাপানে জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২০: ৪৪
logo

Photo

জাপানের টোকিওতে দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে টোকিও সফর করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ফোরামে অংশগ্রহনের মূল উদ্দেশ্য বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।

আজ শনিবার এই কনফারেন্স শুরু হয়েছে। এটি আগামীকাল রোববারও চলবে। উচ্চ পর্যায়ের এই আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে ইউএস ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

আয়োজক হিসেবে উপস্থিত রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্র সচিব ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনামের জ্বালানিমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীগণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে এই অঞ্চলে কীভাবে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য জ্বালানি নিশ্চিত করা যায়, সে বিষয়টিই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইয়ের প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, তিনি আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন। এসব আলোচনার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণ করা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাপানে জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

২

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

৩

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

৪

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

৫

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

সম্পর্কিত

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

৩ দিন আগে
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

৪ দিন আগে
ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

৮ দিন আগে
রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন

২৫ জানুয়ারি ২০২৬