• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার কারণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২০: ১২
logo

Photo

জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে, কেননা তারা রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে, কেননা তারা রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেই কারণেই যুক্তরাষ্ট্রের কথাটা আসে। সেটা নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সাথেও হচ্ছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় আমাদের কাছে যে সহায়তা চাইবে, আমরা সেটা দেবো।

প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সেই মজুদ যেন আমরা আরও বাড়াতে পারি, সেই চেষ্টা চলছে। যুদ্ধ্বের কারণে যেসব উৎস থেকে তেল আনতে পারছি না, তাই আমরা অন্য উৎস থেকে আনার চেষ্টা করছি। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়কে আমরা সহায়তা দিচ্ছি।

তিনি বলেন, দেশে কোনো জ্বালানি সঙ্কট নেই। জ্বালানিমন্ত্রী বলেছেন, বিভিন্ন স্থানে জ্বালানি মজুদ করে রাখা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা এটা করছে, সে কারণে কৃত্রিম উপায়ে জ্বালানি সঙ্কট তৈরির চেষ্টা চলছে। জ্বালানিতে আমাদের সাশ্রয় হতে হবে, সে কারণে এখন থেকেই সোর্সিং করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসে আমাদের ভারত, সৌদি আরব থেকে তেল আসবে। মালয়েশিয়া থেকে আসার কথা ইন্দোনেশিয়া থেকেও আসার কথা। এ নিয়ে প্রতিনিয়ত আমাদের জ্বালানি মন্ত্রণালয়ে যোগাযোগ হচ্ছে। আমাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ভারত যেখান থেকেই পাই না কেন, আমরা জ্বালানি আনার চেষ্টা করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার কারণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

জাপানে জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

৩

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

৪

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

৫

ইউএস-বাংলা দুবাই থেকে ফিরিয়ে আনল ৩৭৮ জন বাংলাদেশিকে

সম্পর্কিত

জাপানে জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

জাপানে জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

১৭ দিন আগে
ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

ঈদ উপলক্ষে শেয়ারবাজার টানা ৭ দিন বন্ধ থাকবে

২০ দিন আগে
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

২১ দিন আগে

২৫ দিন আগে