• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাণিজ্য

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৯
logo

কমে যেতে পারে মোবাইল ফোনের দাম

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৯
Photo

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। শুল্ক কমানো হলে কমে যাবে মোবাইল ফোনের দাম। এর ফলে ক্রেতারা কম দামে মোবাইল কিনতে পারবেন। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। অবৈধ আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো হবে। তিনি বলেন, ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকায় রাজস্ব আয় বাড়ানো না গেলে প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে না। রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি ফিরে আসবে না। তবে আর্থিক খাতের এমন দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো রয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। সেমিনারে র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের অবস্থা আরও খারাপ হবে। গত ৩ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৯০ লাখ। গত এক বছরে ম্যানুফ্যাকচারিংয়ে নারীদের অংশগ্রহণ অর্ধেক কমে গেছে জানিয়ে সেমিনারে আরও বলা হয়, নতুন সরকার আসার পর যদি তারা মনে করে এলডিসি গ্রাজুয়েশন দেরিতে করতে হবে সেক্ষেত্রে তাদের হাতে বেশি সময় থাকবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য। এ ছাড়া রাজস্ব আদায়ের এখন যে গতি; তা না বাড়ালে নতুন সরকার এসে নতুন করে চলতি অর্থবছরের কোনো উন্নয়ন সহজে করতে পারবে না বলেও জানায় র‌্যাপিড। বলা হয়, রাজস্ব আদায়ের গতি না বাড়ালে অনেক উন্নয়ন পিছিয়ে যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

২

৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

৩

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৫

জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

সম্পর্কিত

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

৬ দিন আগে
৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

৪ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

১৩ দিন আগে
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪ দিন আগে

১৫ দিন আগে