মেঘনা গ্রুপে ২২১ পদে চাকরি

Thumbnail image

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডে ৮ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মোট পদসংখ্যা ২২১। সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

চাকরির বিবরণ

১. পদের নাম: ফোরম্যান (প্রোডাকশন/পেইন্টার)

পদসংখ্যা: ৪

অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: ফেব্রিকেটর/জুনিয়র ফেব্রিকেটর

পদসংখ্যা: ৪০

অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ফিটার/জুনিয়র ফিটার

পদসংখ্যা: ৩৫

অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: মিগ ওয়েল্ডার

পদসংখ্যা: ৩৫

অভিজ্ঞতা: প্রিফেব্রিকেটেড স্টিলে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: মেশিন অপারেটর

পদসংখ্যা: ২৩

অভিজ্ঞতা: পাইপ মেশিন, শর্ট ব্লাস্ট মেশিন, রেডিয়াল ড্রিল, মিলিং মেশিন ও ফর্মিং মেশিন চালানোয় কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: গ্রাইন্ডার

পদসংখ্যা: ২

অভিজ্ঞতা: সাত ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম এক বা দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. পদের নাম: সিনিয়র হেলপার/হেলপার

পদসংখ্যা: ৮০

অভিজ্ঞতা: ন্যূনতম ছয় মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখ্য যে শুধু হেলপার পদের জন্য আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।

৮. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ২

অভিজ্ঞতা: ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সধারী ও সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ও স্ট্যাম্প সাইজের এক কপি রঙিন ছবি।

২. জীবনবৃত্তান্ত।

৩. জাতীয় পরিচয়পত্রের/জন্মসনদের ফটোকপি।

৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে)।

সাক্ষাৎকারের স্থান

সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (MIEZ), ত্রিপর্দী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সাক্ষাৎকারের তারিখ ও সময়

৬ থেকে ২৭ জুন ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত