মহাসড়কের পাশে যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় সুমন (২৫) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার (ওসি) মো. ওসমনা গণি।

স্থানীয়রা জানান, রোববার সকালেই নিহত অবস্থায় রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। ৯৯৯ কল দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার (ওসি) মো. ওসমনা গণি বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এটি হত্যা না কি দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত