কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলায় ব্যবস্থাপনা বিভাগের শ্রেণিকক্ষ। একই ভবনের চতুর্থ তলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শ্রেণিকক্ষ। সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই পরিচয়। এরপর প্রেম। সেটি এখন প্রনয়ে রূপ নেয়। ঘটনাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র। ছাত্রীর নাম কাসবিয়া কাশেম, কক্সবাজার জেলার মেয়ে। ছেলের নাম মোহাম্মদ রাহিম।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম। তাঁর জীবনসঙ্গী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাসবিয়া কাশেম। বিয়েকে সহজ ও স্মরণীয় করে রাখতে প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আজ শুক্রবার আসরের নামাজের পর দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
এর আগে বিয়ের আগের দিন কাজী নজরুল ইসলাম হলে কাওয়ালি সন্ধ্যা ও কেক কাটা হয়।
মোহাম্মদ রাহিম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনকে স্মরণীয় করে রাখতে এবং বিয়েকে সহজলভ্য করে তুলতে আমরা এখানে বিয়ে করেছি। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এক্ষেত্রে সিনিয়র জুনিয়র কোনো বিষয় না।