সংরক্ষিত মহিলা আসন

বিএনপির কুমিল্লা বিভাগের সাক্ষাৎকার কাল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে কুমিল্লা বিভাগে যাঁরা মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন তাঁদের সাক্ষাৎকার আগামীকাল শনিবার বিকেল তিনটায় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিণী শাহনাজ আক্তার, সাবেক এমপি কর্ণেল (অব:) আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আলাউদ্দিন আহমেদের সহধর্মিনী এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডালিয়া রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সকিনা বেগম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের নেত্রী দিলারা শিরিন, সুফিয়া বেগম, সাবেক এমপি বেগম রাবেয়া চৌধুরীর এক নাতনিও ফরম নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্ক্ষাাৎকার বোর্ডে মনোনয়ন ফরম যাঁরা সংগ্রহ করেছেন তাঁদের ডাকা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত