'আনন্দময় শিক্ষা শিশুদের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করে'

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

'শিক্ষার মাধ্যম যদি আনন্দময় হয় তাহলে শিশুদের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়। শিশুরা নিজেদের বিকশিত করার সুযোগ খুঁজে নেয়। জোর করে চাপিয়ে দেয়া বিষয়গুলো স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘমেয়াদে তা টেকসই হয় না। স্কুলটি তার জীবনমুখী শিক্ষা বিতরণের যে লক্ষ্য ঠিক করেছিল তা ফল দিতে শুরু করেছে।'

আজ সোমবার শিশুর আনন্দ শিক্ষাঘর স্কুলের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন আলোকিত বজ্রপুরের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মাসুদ রানা চৌধুরী। হুইল চেয়ার সার্ভাভাইবার সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম সোহেলের তত্ত্বাবধানে ২০২৫ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে।

মাসুদ রানা চৌধুরী বলেন, ৪- ৫ বছর বয়সী ছোট ছোট শিশুগুলো যেভাবে সাহস করে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্ট গান, কবিতা, ছড়া, নাচ ও যেমন খুশি তেমন সাজো পর্বে অংশগ্রহণ করল তা নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল। সার্বিক বিষয়টি ছিল স্কুল কর্তৃপক্ষ- অভিভাবক-ছাত্র ছাত্রীদের নিবিড় সমন্বয়ের ফল। জীবনমুখী সৃজনশীল শিক্ষার এই প্রয়াস আমাদের আশাবাদী করে। ভালো থাকুক আমাদের ভবিষ্যত প্রজন্ম।

আরো অতিথি ছিলেন লেখক আহসানুল কবীর, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হাফসা হাসিব, ল্যাবরেটারি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা ফেরদৌস মজুমদার, অধ্যাপক ডা. নুরুল আলম খান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত