• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

দেবীদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২০: ২৬
logo

Photo

কুমিল্লার দেবীদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়েতে রূপান্তরের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, এই সড়কটি প্রশস্ত করা হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের ওপর আলোচনাকালে তিনি এই দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবীদ্বারের ১ লাখ ৭২ হাজার মানুষ আস্থা রেখে ভোট দিয়ে আমাকে এই সংসদে পাঠিয়েছে। তাদের পক্ষ থেকে আমি কথা বলছি। দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত একটি রাস্তা আছে, যা দিয়ে প্রায় ২ লাখ মানুষ যাতায়াত করেন। অথচ জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি মাত্র ১২ ফুট প্রশস্ত। ফলে দুটি সিএনজিচালিত অটোরিকশা একসঙ্গে পার হতে পারে না।’

সংসদ সদস্য আরও বলেন, ওই এলাকার ১১টি ইউনিয়নের মধ্য দিয়ে এই রাস্তাটি গিয়েছে। রাস্তাটি প্রশস্ত করা সম্ভব হলে ওই ইউনিয়নগুলোতে শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপনসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।

তিনি উল্লেখ করেন, যেহেতু এটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে যুক্ত একটি রাস্তা, তাই এটি প্রশস্ত হলে ঢাকা থেকে সিলেটের যাতায়াত দূরত্ব ৪০ কিলোমিটারের মতো কমে আসবে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও যাতায়াতের সময় সাশ্রয় করতে দেবীদ্বার-চান্দিনা সড়কটি হাইওয়ে করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে স্পিকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্পিকার, আপনার যে অনুভূতি হচ্ছে, আমারও একই ধরনের অনুভূতি। কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। আসলে নিয়ম হচ্ছে অলওয়েজ রোলার; যারা তাদের অনুসারী, নিয়মটা সেভাবেই চলে। আবার যখন বিরুদ্ধে যায়, তখন এটাকে বলা হয় কাস্টম। আমাদের যেন কোনো সাংবিধানিক মারপ্যাঁচের মধ্যে রাখা না হয়।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর

২

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

৪

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল গৃহবধূ

৫

মানুষখেকো কুমিল্লার দেড় শতাধিক লেভেল ক্রসিং

সম্পর্কিত

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৬ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে