সাহারীয়ার আক্তার অজিত গুহ মহাবিদ্যালয়ের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরের ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হয়েছেন সাহারীয়ার আক্তার। গত ১৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। ২০২৭ সালের ২ জুলাই পর্যন্ত গভর্নিং বডির মেয়াদ রয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারার প্রদত্ত ক্ষমতা বলে অত্র কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি কাজী নাজিয়া হকের মনোনয়ন পরিবর্তন করে সাহারীয়ার আক্তারকে মনোনয়ন দেওয়া হলো।

সাহারীয়ার আক্তার চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, নতুন সভাপতির নেতৃত্বে এ কলেজ আরও এগিয়ে যাবে।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হয়েছেন সাহারীয়ার আক্তার বলেন, আমি শুনেছি, আমাকে সভাপতি করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত