কুমিল্লার তিন উপজেলায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার বাসিন্দাদের বুধবার (২২ এপ্রিল) দীর্ঘ সময় রান্নাবান্নার কাজে সমস্যায় পড়তে হতে পারে। পাইপলাইনের জরুরি মেরামতের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই তিন এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২২ এপ্রিল (বুধবার) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত