কুমিল্লায় বর্ষবরণ অনুষ্ঠান কোথায় কোথায়

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাত পোহালেই বাঙালির অসাম্প্রদায়িক প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কুমিল্লায় থাকছে নানা সংগঠনের নানা প্রতিষ্ঠানের উৎসব। মঙ্গলবার সকাল থেকেই নগরে দেখা যাবে সাদা ও লাল শাড়ি পরা নারীদের। রঙ রেরঙের পোশাক পরা ছেলেরাও।

কুমিল্লা জেলা প্রশাসন: সকাল সাড়ে আটটায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে শোভাযাত্রা, এরপর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুমিল্লা সাংস্কৃতিক জোট: উদ্বোধন সকাল ৭ টা ৩০ মিনিটে নগর উদ্যানে। সকাল ৯টায় নগর উদ্যানে শোভাযাত্রা।

কুমিল্লা ক্লাব: সকালে প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ, মাছ বিতরণ (র‌্যাফেল ড্র)।

সংলাপ ও প্রতিবিম্ব থিয়েটার: শচীন দেবর্মনের বাড়ি চর্থায়

সচেতন রাজনৈতিক ফোরাম: শোভাযাত্রা বিকেল তিনটায় কুমিল্লা জিলা স্কুল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল সাড়ে তিনটায়।

কুমিল্লা প্রেস ক্লাব: দুপুরে পান্তা ইলিশ উৎসব।

ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়: দুপুরে মাছ-ভাত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত