• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২০: ১৭
logo

Photo

কুমিল্লায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিন বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়ায় এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রয়েল পরিবহনের তিন বাস টার্মিনালে রাখা হয়। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন দৃশ্যমান হওয়া সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, দুপুর ১ট ২৫ মিনিটে আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কীভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে আগুনে সূত্রপাত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। অপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৫ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৬ ঘণ্টা আগে