চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধরকে অবসর জনিত কারনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ সিদ্দিক, চিওড়া বালিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ আকতার, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক পঙ্কজ কুমার ভোমিক, স্কুলের প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ, মাসুদুর হক, আবদুল হান্নান, মানপত্র মাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা নুর উদ্দিন সাফিন।
শাহজালাল ভূঁইয়া সুমন ও ইদ্রিস ফরায়েজি বাবলুর পরিচালনায় এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন স্কাইল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাঈন উদ্দিন মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক একেএম জাকারিয়া, মুকবুল আহমেদ, পেয়ার আহমেদ ফরায়েজি, আমির হোসেন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় চারজন কৃতী শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র সূত্রধর বলেন, আমি দীর্ঘ ৩২ বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছি। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে বক্তব্যে দেয়ার মতো অবস্থায় নেই। তবে এই স্কুল আপনাদের সম্পদ, এটি আপনারা রক্ষণাবেক্ষণ করবেন। আমরা ৬ জন শিক্ষকের মধ্যে আমিসহ ৩জন শিক্ষক বিদায়ী নিচ্ছি। বাকি ৩ জন মহিলা শিক্ষক রেখে গেলাম। আপনারা তাদের খেয়াল রাখবেন। ভুল হলে শুধরে দিবেন। আর এই শিক্ষক জীবনে যদি আমি কাউকে কখনো কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বাকি জীবনটা সুস্থ থাকতে পারি।