কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনটি প্যানেল আছে। এর মধ্যে জামায়াত ও বিএনপির একাংশ মিলে একটি প্যানেল। বিএনপির আরও একটি অংশ কয়েকটি পদে নির্বাচন করছে। আছে আওয়ামী লীগ ও বাম ঘরানার একটি প্যানেল।

তবে নির্বাচনকে ভয়ভীতির মধ্যে রাখতে মরিয়া জামায়াত ও বিএনপির একটি অংশ। ইতিমধ্যে ওই প্যানেল ভিন্ন মতের আইনজীবীদের নানাভাবে ভয়ভীতি করছে বলে আইনজীবীদের কারও কারও অভিযোগ। তাঁরা চান ভোটের পরিবেশ সুন্দর থাকুক। গতবারের মতো একতরফা নির্বাচন চান না তাঁরা।

নির্বাচন উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই আইনজীবীরা প্রচারণা করছেন।

আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান বলেন, নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো সমস্যা সৃষ্টি হতে পাওে এমন আশঙ্কা করছি না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি।

নির্বাচনে জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত-বিএনপির একাংশ) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুবুল হক খন্দকার প্রতিদ্বন্দ্বিতাকরছেন।

জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপির একাংশ) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌফিক আহম্মদ চৌধুরী আকাশ প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ ও বাম ঘরানার থেকে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে নেয়ামতউল্লাহ জামান নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত