কুমিল্লা বিআরটিএ অফিস পরিদর্শনে এমপি মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয় পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি বিআরটিএ কুমিল্লা অঞ্চলের কার্যালয়ে গিয়ে বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সম্পর্কে জানতে চান। এ সময় বিআরটিএ কর্মকর্তারা জানান, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ২১৯টি পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

এছাড়া তিনি বিআরটিএ কুমিল্লা অঞ্চলের সার্বিক সেবার মান, চলমান কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনের এক পর্যায়ে কুমিল্লা বিআরটিএর নতুন ভবন নির্মাণের বিষয়টি বিআরটিএ চেয়ারম্যানকে অবহিত করেন এমপি। একই সঙ্গে জনগণের সেবার মান আরও উন্নত করতে দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

এ সময় বিআরটিএ কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি বিআরটিএর কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত