• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

এই বছর যে সমস্ত প্রতিষ্ঠান জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৮: ২২
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২০: ২৪
logo

এই বছর যে সমস্ত প্রতিষ্ঠান জিরো পাবে তাদের এমপিও বাতিল হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৮: ২২
Photo

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার আর নকল হতে দেব না।

আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং এ অঞ্চলের কারিগরি ও মাদ্রাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। সভায় বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার ৪৪৮ জন কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন। বেলা একটা ২৩ মিনিট থেকে বেলা ২ টা ৫৩ মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, নকলের শুরু করেছে শিক্ষকরা। বন্ধও করেছিল শিক্ষকরা। আমরা কি শিক্ষক ইমপোর্ট করেছিলাম? করিনি। সরকার যেভাবে চায় আপনারাও সেভাবে কাজ করেন। আমরা আপনাদের সঙ্গে আছি। ২০০২ সালে কুমিল্লায় রেজাল্ট নেমেছিল ২৯ শতাংশে। ২০০৩ সালে তারপর ৩৩। ২০০৬ সালে ৬৬। অর্থাৎ নকল কমার পরও শিক্ষার হার কমেছিল। ইন্টেরিম আসার পর ৬৩ তে নেমে এসেছিল। বোঝা গেলে মাঝখানে পড়াশোনা ধ্বংস হয়ে গিয়েছিল, নকল হয়েছিল।

তিনি বলেন, সাংবাদিকেরা আমাকে যেন জিজ্ঞেস না করে, রেজাল্ট হঠাৎ ধস হলো কি না? আমাদের দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছিল জেন-জি। আমি কেন ভাবব, রেজাল্টে ধস নামবে। যারা আমাদের সত্য কথা বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, তারা কেন ফলাফল খারাপ করবে? পুরো জাতি আজ কমিটেড, পুরো জাতি আজ সত্যের পথে।

তিনি বলেন, নকলের ধরন বদলেছে। ডিজিটালি নকল হচ্ছে। সেজন্য ১৯৮০ পাবলিক পরীক্ষা অ্যাক্টে অনেক কিছু সংযোজন করা হয়েছে। বাথরুমে নকল পাওয়া গেলেও কেন্দ্র সচিব উড বি পানিশএবল। বাইরে থেকে নকল সাপ্লাই করলেও ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শূন্য শতাংশ পাস করলে আপনাদের বক্তৃতা ওসমানী মিলনায়তনে নিয়ে সবাইকে শোনাব। এ বছরের জন্য যারা জিরো পাবে, আমি ব্যবস্থা নেব না। তারপরের বছর হবে। আপনারা এক বছরের জন্য গ্রেস পাচ্ছেন। অর্থনৈতিক সমস্যা থাকলে টাকার ব্যবস্থা করব, সিসি ক্যামেরা থাকতে হবে। বিদ্যুৎ না থাকলে আইপিএসের ব্যবস্থা থাকতে হবে। কোচিং সেন্টার শতভাগ বন্ধ হয়ে যাবে আগামী দিনে। টিচাররা শিক্ষার্থীদের দুর্বলতা বের করে ইনহাউজ প্রাইভেট-কোচিং করাবেন, প্রয়োজনে এক্সট্রা চার্জ করবেন। কর্মচারীদেরও কিছু পয়সা দেবেন। বাইরে পড়ানো যাবে না।

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো.জসীম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান , কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নুরুল হক, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান প্রমুখ।

মন্ত্রী বলেন, কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে বন্ধ হবে। এটি আইন কওে, সার্কুলার দিয়ে বন্ধ করব না। প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষার হল তৈরি করব।

তিনি বলেন, আওয়ামী লীগ অবসর কল্যাণ বোর্ডের সাত হাজার কোটি টাকা মেরে দিছে। আইন ভেঙে সরকারি ব্যাংকে টাকা না রেখে প্রাইভেট ব্যাংকে রেখেছে।

তিনি বলেন, ছাত্রদেরকে ভয়ভীতি দেখাবেন না, তারা জেন জি।

মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিকে আগামীকে ট্রেনিং দেব। আগামীর বাংলাদেশ গড়তে ও জাতি গঠনে শিক্ষা মন্ত্রনালয় কাজ করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও জর্দা জব্দ

২

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

৩

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের বক্তব্য

৪

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ

৫

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

সম্পর্কিত

চৌদ্দগ্রামে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও জর্দা জব্দ

চৌদ্দগ্রামে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও জর্দা জব্দ

২ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২

৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে