• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১১: ৪৭
logo

Photo

কুমিল্লার চান্দিনায় সফিউল্লাহ (১৫) নামে একজন কিশোর হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেন বাবুর্চি। এতে ওই কর্মচারীর শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় হোটেল বাবুর্চি মো. কাশেম মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দেয় হোটেল মালিক ও কর্মচারীরা।

গতকাল রোববার দুপুর পৌনে ৩টায় চান্দিনা উপজেলা সদরের পূর্ব বাজারের ‘রনি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে ওই ঘটনা ঘটে।

আহত হোটেল কর্মচারী সফিউল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহর ছেলে। হোটেল বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের মো. কাদের মিয়ার ছেলে।

হোটেল মালিক সফিকুল ইসলাম জানান, হোটেলের রান্না ঘরে ভাতের মাড় ছ্যাকার সময় কর্মচারী সফিউল্লাহর সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয়। চিৎকার শুনে আমি পেছনে গিয়ে এ ঘটনা দেখি। তাৎক্ষণিকভাবে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাবুর্চিকে আটক করে থানায় ফোন করে পুলিশে দিই।

আহত সফিউল্লাহর পিতা কৃষক অলিউল্লাহ জানান, আমার চার সন্তানের মধ্যে সফিউল্লাহ দ্বিতীয়। মাদ্রাসায় হেফজ বিভাগে পড়া অবস্থায় লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় গত তিন মাস আগে তাকে চান্দিনার রনি হোটেলে দিই। আমার ছেলে যদি অপরাধ করতো হোটেলের মালিক বা আমাকে বলতে পারতো বাবুর্চি। এভাবে আমার ছেলের শরীরে ভাতের মাড় ঢেলে শাস্তি দিল কেন?

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারজানা আক্তার জানান, আহতের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ঘটনা শোনার পরপর পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

২

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৩

'উফ' শব্দের পর দেখা যায় স্ত্রীর মাথা বিচ্ছিন্ন!

৪

কুমিল্লায় এবি পার্টির ইফতার ও আলোচনা সভা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাইয়ের লিফলেট বিতরণ

সম্পর্কিত

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতাদের ইফতারে পুলিশের হানা, আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

৪ ঘণ্টা আগে
বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে