• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে ৩ নেতা গ্রেপ্তার

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৩
logo

Photo

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা হলো- পৌর এলাকার বেলাশ্বর গ্রামের প্রয়াত মোহর আলীর ছেলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা পৌর শ্রমিক দল আহ্বায়ক মো. আলাউদ্দিন, রমিজ উদ্দিনের ছেলে ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

গতকাল রোববার বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র এবং মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার বনানী আলীসা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি কোম্পানির ম্যানেজার মো. রেজাউল করিম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল দরপত্রের মাধ্যমে ক্রয় করেন। রোববার বেলা পৌনে ২টায় মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ ওই ম্যানেজারের মোবাইলে কল দিয়ে তার দলীয় পরিচয় দেয় এবং মালামাল নিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। পরে অলিউল্লাহকে সমিতির স্টোর রুমে আসতে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। সেখানে অলিউল্লাহ্ অপর দুইজন আসামিকে নিয়ে চাঁদার টাকা আনতে যায়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় চাঁদাবাজরা। বিষয়টি সেনাবাহিনীর ক্যাম্পে অবহিত করলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

২

কাল খুশির ঈদ, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

৩

এক দশকেও তনু হত্যার আসামি শনাক্ত হয়নি

৪

কুমিল্লায় মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসী যুবক নিহত

৫

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

সম্পর্কিত

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

৪ ঘণ্টা আগে