চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে রঙের কাজ করার সময় ইকরাম হোসেন (৩৫) নামে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আলকরা বাজারস্থ ট্রাফিক মন্নানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি পাশ্ববর্তী শিলরী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সন্ধ্যায় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তাঁরই প্রতিবেশী জসিম উদ্দিন মেম্বার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলকরা বাজারস্থ ট্রাফিক মন্নানের ঘরের দালানে গত ২০-২২ দিন ধরে দেড় লাখ টাকা চুক্তিভিত্তিক রঙের কাজ করছিল ইকরাম হোসেনের নেতৃত্বে শ্রমিকরা। প্রতিদিনের মতো শনিবার সকালে ইকরাম হোসেন রঙের কাজ শুরু করে। কিছুক্ষণ পরে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে ইকরাম হোসেনের প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে অন্যান্য শ্রমিকদের সহায়তায় ইকরাম হোসেনের চাচা শ্বশুড় ওয়ার্কশ ব্যবসায়ী হানিফ তাকে উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে লাটিমী এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে নিহতের লাশ শিলরী গ্রামের বাড়িতে নিয়ে গেলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পুরো পরিবারে শুরু হয় শোকের মাতম। নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
ট্রাফিক মন্নানের মেয়ে ফারিহা আক্তার শনিবার সন্ধ্যায় বলেন, রঙমিস্ত্রী ইকরাম হোসেন রঙের কাজ করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।