• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

জিপিএ-৫ পেল ১২০ শিক্ষার্থী

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ৫০
logo

Photo

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন শিক্ষার্থী। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণে দুই হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ সোমবার বিকেল তিনটায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৯২ হাজার ১৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব উত্তরপত্র যাচাই-বাছাই শেষে দুই হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫০৭ জন ফেল থেকে পাস করেছেন এবং ১২০ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ। ওই পরীক্ষায় এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭

২

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

৩

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

৪

কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৫

কুমিল্লা মহানগর যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

সম্পর্কিত

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

১ ঘণ্টা আগে
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

১ ঘণ্টা আগে
কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৩ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে