কুমিল্লা সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপুর জন্মদিন আজ। ১৯৭৬ সালের ২৮ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে ঘটা করে কোনো অনুষ্ঠান করছেন না তিনি। এই দিনে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সময় কাটাবেন।
জানতে চাইলে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু গতকাল রাতে আমার শহরকে বলেন, ‘দলীয় নেতাকর্মীরা জন্মদিন পালন করার ব্যাপারে আগ্রহ জানিয়েছিল। আমি না করেছি। দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী যেখানে জন্মদিন পালনকে নিরুৎসাহিত করেছেন। তাঁর জন্মদিন পালন করছেন না। সেখানে একজন কর্মী হয়ে জন্মদিন পালন করা ঠিক হবে না। তাই শনিবার ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় থাকব।’
ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম রাজনৈতিক প্রশাসক।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. ইউসুফ মোল্লা টিপুর জন্ম ১৯৭৬ সালের ২৮ নভেম্বর। তিনি আব্দুল গফুর মোল্লা ও মোসা. রহিমা বেগমের সন্তান। কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় তাঁর বাসা। টিপু দুই কন্যা সন্তানের জনক। তাঁর বাবা চৌদ্দগ্রামের একটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মো. ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক ছিলেন। ২০২২ সালের ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হন। ২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাস সংক্রমণের সময় ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা নগর ও জেলায় ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন, সৎকার করেন। তিনি করোনা রোগীদের সেবায় কাজ করেন। তখন অন্তত ৫০০ ব্যক্তিকে মানবিক সংগঠন বিবেকের মাধ্যমে দল গঠন করে লাশ দাফন করেন। ওই সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নজর কাড়েন। করোনার সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতা পারভেজ হোসেনকে সমিলে নিয়ে ড্রিল মেশিন দিয়ে হত্যা করেন আওয়ামী লীগের তৎকালীন চেয়ারম্যান সেকান্দর আলী ও তাঁর লোকজন। ওই সময়ে ইউসুফ মোল্লা টিপু ওই হত্যাকান্ডের প্রতিবাদ করেন। একই সঙ্গে তারেক রহমানের নির্দেশে ওই পরিবারকে আইনি ও আর্থিক সহায়তা দেন। তারেক রহমানের দেওয়া অর্থ কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের নিয়ে পারভেজের বাড়ি পৌঁছে দেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কুমিল্লা নগরে ফগার মেশিন ও স্প্রে মেশিন কিনে মশক নিধনে কাজ করেন। কুমিল্লা নগরে পরিস্কার পরিচ্ছন্নতামূলক কাজ করেন। আওয়ামী লীগ শাসনামলে তিনি কারাবরণ করেন।
প্রথম রাজনৈতিক নেতা হিসেবে চলতি বছরের ১৪ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হন ইউসুফ মোল্লা টিপু।