দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হুমায়ুন কবির দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের প্রয়াত শামছু ব্যাপারীর ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা বাজারের তুলা ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরও জ্বর না কমায় গত ২৪ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। ওই দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।