নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক পারাপারের সময় বাসচাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা ও আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নামেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মেয়ে লিপি আক্তার জানান, আমার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে মা নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসটি আমার মাকে কেড়ে নিয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।