দাউদকান্দি প্রতিনিধি

দাউদকান্দিতে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের হামিদ্দী এলাকার চরগোয়ালী (শিবপুর) সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নারীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বারপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নূরে আলম বলেন, সকালে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে সড়কের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে যায়। উদ্ধারের ১২ ঘণ্টা পরও ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সকালে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।