সাইফুল ইসলাম, দাউদকান্দি

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঢাকা - চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট। এর অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দিতে পথসভায় ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বাহলুল ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন।
ঢাকা থেকে লংমার্চের গাড়িবহর দাউদকান্দি বিশ্বরোড এলাকায় পৌঁছালে ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে অভিবাদন জানান। এ সময় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাড়িতে থাকা অবস্থায় পথসভায় বক্তব্য দেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবি জানান। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য জোর দাবি জানান তিনি। ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।
পথসভায় স্লোগান দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি ‘ইনকিলাব, ইনকিলাব’, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’ এবং ‘আমি কে, তুমি কে—গোলামী না আজাদী’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁর সঙ্গে লংমার্চে আসা নেতা-কর্মীরাও এসব স্লোগানে অংশ নেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, লংমার্চে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেয়। গাড়িবহর দাউদকান্দি বিশ্বরোড এলাকায় পৌঁছালে শত শত নেতা-কর্মী ও উৎসুক মানুষ সড়কের পাশে জড়ো হন। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি ছিল।
পরে লংমার্চের নেতাদের গাড়িবহর একে একে দাউদকান্দি এলাকা অতিক্রম করে চট্টগ্রামের দিকে এগিয়ে যায়। গাড়িবহর চট্টগ্রামের পথে রওনা হলে নেতা-কর্মীদের স্লোগান ও উপস্থিত মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দাউদকান্দি অংশের পথসভা শেষ হয়।