• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ৩৩
logo

দাউদকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ৩৩
Photo

কুমিল্লার দাউদকান্দিতে সরকার ঘোষিত অগ্রাাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরত্বারোপ করার জন্য এই নারী সমাবেশ আয়োজন করা হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য মো. দেলোয়ার হোসেন। স্বগত বক্তব্য রাখেন গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেলিম।

নারী সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলিকার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবে না এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ের মতো সামাজিক ব্যাধি ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামগ্রিকভাবে সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্টভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

২

পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস প্রদান

৩

দেবীদ্বারে ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

৪

দাউদকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

৫

ফেনীতে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান-মোটরসাইকেল জব্দ

সম্পর্কিত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে