• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার খলিলুর রহমান

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩৩
logo

Photo

কুমিল্লা জেলা পুলিশের আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খলিলুর রহমান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এএসপি খলিলুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জেলা পুলিশের মাসিক মূল্যায়নের ভিত্তিতে আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে এএসপি মো. খলিলুর রহমানকে নির্বাচিত করা হয়। তাঁর এ স্বীকৃতি দাউদকান্দি সার্কেলের দায়িত্ব পালনে তাঁর পেশাদারত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তাঁদের উৎসাহিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমিন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

২

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

৩

ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

৪

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

৫

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার খলিলুর রহমান

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

৩৩ মিনিট আগে
আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় ৯ জন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে
কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

২ ঘণ্টা আগে