দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির ৫ মণ মাছের পোনা অবমুক্ত করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার দড়িকান্দি ব্রিজের নিচে তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম।
এ সময় ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা তিতাস নদীতে অবমুক্ত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এসএম মিজান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল মোল্লা, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলী হোসেন মোল্লা, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক ভূঁইয়া, তিতাস উপজেলার কৃষক দলের সভাপতি দেলোয়ার মেম্বার, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালমান হাসান রাজু, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।