দেবীদ্বারে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার প্রদান

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোশারফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা ও শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শাখাওয়াত হোসেনের উদ্যোগে ইউনিয়নের বক্রিকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়, রাধানগর উচ্চ বিদ্যালয়, তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে এই ক্ষুদ্র আয়োজন। এসময় তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নিষ্ঠার সাথে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত