দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসার ভেতরের একটি পার্টিশন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল চাপায় সিফাত নামে (১১) বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন আব্দুল হাকিম খানের ৫ তলা ভবনে, হাফেজ মাওলানা আনিসুর রহমানের ভাড়ায় পরিচালিত মাদ্রাসাকাশিমুল উলুমমের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত (১১) উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বড়শালঘর গ্রামের ব্যবসায়ী মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই হেফজ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই ঘটনায় নিহত সিফাতের বাবা বাদী হয়ে মঙ্গলবার দেবীদ্বার থানায় পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা আজিজুর রহমান এবং হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে অভিযুক্ত কওে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমানসহ ৩ শিক্ষকই পলাতক রয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত