• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

গৃহবধূর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ছাত্রশক্তি নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৯: ৪৫
logo

Photo

শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির নেতাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে।

অভিযুক্ত তানজিম হাসান মেহেদী (২৫) দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে এবং এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতা।

মামলার বিবরণী ও ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ফতেহাবাদ গ্রামের এক দম্পতি ভিংলাবাড়ি গ্রামের অভিযুক্ত তানজিম হাসান মেহেদীদের বাসায় ভাড়া থাকতেন। স্বামী অটোরিকশা চালক, সকালে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন। কখনো দুপুরে বা কখনো রাতে ফিরেন। এসময়ে ওই গৃহবধূ বাসায় একাই থাকেন। তাদের একই ঘর পার্টিশন দিয়ে কয়েকটি কক্ষ তৈরি করে নিজেরাও থাকেন ভাড়াও দেন। ভাড়াটিয়া দম্পতির ফ্রিজ না থাকায় বাসার মালিকের ফ্রিজে মাছ, মাংসসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখতেন।

শনিবার সকাল ৮ টায় ভিক্টিমের স্বামী সিএনজি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

এদিকে গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের ফ্রিজ থেকে পানি আনতে তাদের কক্ষে গেলে অভিযুক্ত তানজিম হাসান মেহেদী ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ভিক্টিম ধস্তাধস্তি করে নিজেকে রক্ষা করে, পরে তার স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামী স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে আলোচনাকালে রাজনৈতিকভাবে দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে, পরে থানা পর্যন্ত গড়ায়।

ওই ঘটনায় ভিক্টিম গৃহবধূ তাঁর স্বামীকে নিয়ে থানায় এসে গতকাল শনিবার রাতে বাদী হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদী(২৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আজ রোববার ভোররাতে তানজিমকে গ্রেপ্তার করেন।

এ ব্যপারে নামপ্রকাশ না করার শর্তে এনসিপির একজন সমর্থক জানান, মাদক বিরোধী সিন্ডিকেট ভাঙার আন্দোলনে নামার খেসারত হিসেবে দেবীদ্বার ছাত্রশক্তির নেতা তানজিম হাসান মেহেদীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।

অপর দিকে ভিংলাবাড়ি গ্রামের আব্দুর রশিদ জানান, একই বাসা পাশাপাশি কক্ষ থাকায় ওদের মাঝে বেশ কিছুদিন ধরে পরকীয়া চলছিল। ঘটনার দিন শ্লীলতাহানির চেষ্টার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে উপজেলা এনসিপি নেতা ও জেলা ছাত্র শক্তি নেতা কাজী নাসির বলেন, যেহেতু আমাদের এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তির আনুষ্ঠানিক উপজেলার কোন কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদী কোনো পদ পদবির নেতা ছিলেন না। তবে ছাত্রশক্তিসহ যুবশক্তি ও এনসিপির সকল কার্যক্রমে সামনের ফ্রন্টে থাকতেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গৃহবধূ এবং অভিযুক্ত একই কক্ষে ছিল, ওখানে কোনো সাক্ষী ছিল না। ভিক্টিম নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে, মামলার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে চালান করেছি। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

২

কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৩

লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

৫

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সম্পর্কিত

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

১২ ঘণ্টা আগে