• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২১: ২৮
logo

Photo

মেডিকেল টেকনোলজিস্টদের ভুল রিপোর্ট বা অদক্ষতার কারণে ভুল চিকিৎসা, ভুল ওষুধ প্রদান এবং রোগীর মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে। এসব ঘটনা এড়াতে ডায়াগনস্টিক সেন্টারগুলোর কঠোর মনিটরিং এবং দক্ষ টেকনোলজিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক স্থানীয় ডলফিন রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভুল রিপোর্ট দেখে চিকিৎসক ভুল ব্যবস্থাপত্র দেন, যা রোগীর জীবন সংশয় তৈরি করতে পারে। অধিকাংশ হাসপাতালে প্রশিক্ষিত টেকনিশিয়ানের অভাব এবং অবহেলায় ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীন এবং সেখানে অদক্ষ কর্মীরা পরীক্ষা করেন। ল্যাব টেস্টের ভুলের কারণে ভুল ওষুধ সেবন করে রোগী গুরুতর অসুস্থই নয়, মৃত্যুও হতে পারে।

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ একরামুল হক মূন্সীর সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট মো. রোকনুজ্জামান রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কবির হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেস্টিক মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন। ইফতার মাহফিলে দেবীদ্বারের ৩৮ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিকের চিকিৎসক, মালিক ও শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন। এতে মিলাদ ও দোয়া পড়ান হাফেজ মাওলানা মো. আবুবকর।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

২

সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

৩

কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি হলের প্রভোস্ট পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আফরিনা আক্তার মিশু

৫

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

সম্পর্কিত

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

কুমিল্লা ক্লাব ক্যাফের উদ্বোধন, আছে আইসক্রিমও

৭ ঘণ্টা আগে
সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

সিনিয়র ছাত্রীকে বিয়ে করলেন জুনিয়র ছাত্র

৭ ঘণ্টা আগে
কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কুমিল্লায় গোমতী নদীর তীরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১১ ঘণ্টা আগে