• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে ১৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২০: ৩০
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে ২০২৫-২৬ অর্থবছরে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বানিন রায়, কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্বাবধানে আগামী বুধবার থেকে ইউনিয়ন অনুযায়ী বিতরণ সম্পন্ন করা হবে।

এ বছর দেবীদ্বার উপজেলার ১৬ হাজার কৃষক আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে গ্রহণ করবেন।

কৃষি বিভাগ সূত্রে বলা হয়, এবছর আউশ প্রণোদনা কার্যক্রমকে আরো বেশি ফলপ্রসূ করতে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য- প্রত্যেকটি ইউনিয়নে আউশ প্রণোদনার অগ্রাধিকার তালিকার সঠিকতা নিরূপণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ট্যাগ অফিসার তালিকায় থাকা ন্যূনতম ১% কৃষকের তথ্য যাচাইপূর্বক প্রত্যয়ন প্রদান করবেন, তারপর উপজেলা কমিটি অগ্রাধিকার তালিকা চ‚ড়ান্ত অনুমোদন ও উপকরণ বিতরণ করবেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা বিতরণের পূর্বেই উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রত্যেক কৃষকের কাছে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারের নাম, আওতাধীন ওয়ার্ড ও গ্রামের নাম, দাপ্তরিক কর্পোরেট মোবাইল নম্বরসহ তথ্য সংবলিত টোকেন সরবরাহ করা হবে। এতে কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণে কৃষকের সুবিধা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেবীদ্বার উপজেলায় গতবছর ১১ হাজার ২১৫ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছিল এবং গত তিন বছরে ব্রি ধান৯৮ জাতটি কৃষকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

উপজেলা পর্যায়ে গৃহীত পরিকল্পনা ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ডিএই কৃষক গ্রুপ ভিত্তিক কার্যক্রম গ্রহণের ফলে জাত পরিবর্তনসহ আউশ ধানের ফলন বৃদ্ধিতে সাফল্য এসেছে। আউশ আবাদের ক্ষেত্রে বীজতলায় চারার বয়স যেন ১৮ দিনের বেশি না হয় ও বীজতলায় বীজ বপনের ১০ দিনের মাথায় ও চারা উত্তোলনের ৫ দিন আগে দুইবার কীটনাশক ম্প্রে করতে আহŸান জানানো যাচ্ছে। তাছাড়া, সকল কৃষককে বাড়ির আঙিনায় বস্তায় আদা ও মরিচ চাষের আহŸান জানানো হয়।

দেবীদ্বারে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, কৃষকের উৎপাদিত ফসলের উপরই আমরা জীবন ধারণে নির্ভরশীল। খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় দেবীদ্বারের ৮০ হাজার কৃষকের মাঝে এবার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় বর্ষবরণ অনুষ্ঠান কোথায় কোথায়

২

কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষককে বহাল করতে ডিসিকে মাউশির চিঠি

৩

'আনন্দময় শিক্ষা শিশুদের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করে'

৪

ব্রাহ্মণপাড়ায় ৪২ কেজি গাঁজা জব্দ

৫

শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

সম্পর্কিত

কুমিল্লায় বর্ষবরণ অনুষ্ঠান কোথায় কোথায়

কুমিল্লায় বর্ষবরণ অনুষ্ঠান কোথায় কোথায়

৩ ঘণ্টা আগে
কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষককে বহাল করতে ডিসিকে মাউশির চিঠি

কুমিল্লা মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষককে বহাল করতে ডিসিকে মাউশির চিঠি

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে