• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১: ৩০
logo

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১: ৩০
Photo

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবীর পারভেজ গুমের ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ ২৭ নভেম্বর। দীর্ঘ সময়ে ওই দুই নেতার কোন হদিস মেলেনি। চার বছর তদন্ত সংস্থা বদল হলেও কোনো ধরনের কিনারা করতে পারেনি। স্বজনেরা তাঁদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, এরপর সিআইডি ও পরবর্তীতে পিবিআই মামলার তদন্ত করে। বর্তমানে মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল তদন্ত করছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাদী ও স্বজনেরা ওই প্রতিবেদনকে একপেশি ও মনগড়া উল্লেখ করে আদালতে নারাজি দেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার তদন্ত করার জন্য এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন । এতেও কোনো কিনারা হয়নি। এখন লাকসাম এএসপি অফিস তদন্ত করছে।

জানতে চাইলে মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, সিআইডি সাড়ে ছয় বছরে অন্তত ৬৩ বার আদালত থেকে সময় নিয়ে একটি মনগড়া প্রতিবেদন দিয়েছে। ওই তদন্ত প্রতিবেদন অগ্রহণযোগ্য। বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলা পিবিআইতে স্থানান্তর করে। সেখানেও কোন কিনারা হয়নি। এখন মামলার তদন্ত করছে লাকসাম সার্কেলের পুলিশ। এছাড়া আমরা গুম কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছি। আশা করি ন্যায়বিচার একদিন পাবই।

পারিবারিক ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত নয়টা ১৫ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী চারলেন মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র‌্যাবের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) আটক করে। ওই অ্যাম্বুলেন্স থেকে র‌্যাব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে র‌্যাব জসিম উদ্দিনকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। এরপর জসিম উদ্দিন ও একই রাতে লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে র‌্যাব লাকসাম থানায় হস্তান্তর করে। কিন্তু দুই নেতাকে থানায় হাজির করেনি। এরপর থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ মে হুমায়ুন কবীর পারভেজের বাবা রংগু মিয়া কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় র‌্যাব-১১ এর চাকরিচ্যুত প্রধান কর্মকর্তা (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর সাহেদ রাজী, ডিএডি শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়কে আসামি করা হয়। ওই বছরের ৩১ আগস্ট মামলার বাদী রংগু মিয়া মারা যান। পরবর্তীতে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলার বাদী পরিবর্তন করা হয়। তখন হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই ও রংগু মিয়ার ছোট ছেলে গোলাম ফারুককে এ মামলার বাদী করা হয়।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আহম্মদ চলতি বছরের ২৭ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন কুমিল্লার ৬ নং আমলি আদালতে দাখিল করেন। পাঁচ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনের শেষাংশে উল্লেখ করা হয়, পারভেজ ও হিরু নিখোঁজ হওয়ার বিষয়টি কোন বিশেষ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের লক্ষে সিআর মামলায় বর্ণিত বিবাদীগণ কর্তৃক কথিত অপহরণ পূর্বক গুমের ঘটনা হিসেবে সৃজন করা হইয়াছে মর্মে প্রতীয়মান হয়। ভবিষ্যতে সিআর মামলার ঘটনার বিষয়ে কোন ব্লু উদঘাটিত হলে অথবা কথিত ভিকটিমন্বয় উদ্ধার হইলে মামলাটি পুনরুজ্জীবিত করার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। এরপর গত ১০ নভেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমার আদালতে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন মামলার বাদী গোলাম ফারুক। আদালতের বিচারক এই মামলার তদন্ত দেন পিবিআইকে। এখন লাকসাম সার্কেল তদন্ত করছে।

সাইফুল ইসলাম হিরুর স্ত্রী ফরিদা ইসলাম হাসি বলেন, '১৩ বছরেও ওদের সন্ধান মেলেনি। ওদের অপেক্ষায় দিন গুনছি।

মামলার বাদী গোলাম ফারুক বলেন, 'সিআইডি মনগড়া একটি প্রতিবেদন দেয়। আমরা সেটি মানি না। এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে। ওদের কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন দেয়নি। এ জন্য নারাজি দেই। পরে মামলা পিআইবি হয়ে লাকসাম সার্কেলে।

সাইফুল ইসলাম হীরুর ছেলে রাফসানুল ইসলাম ও হুমায়ুন কবীর পারভেজের ছেলে শাহরিয়ার কবীর রাতুল বলেন, আমরা বাবা হত্যার বিচার চাই। কারা আমাদের বাবাকে গুম করল তা জানতে চাই।

সেদিন হিরু-হুমায়ূনের সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, ‘আমাদের তিনজনকে আটকের পর চোখ বেঁধে ফেলা হয়। ওই দিন মধ্যরাতে চোখ খোলার পর দেখি, আমি লাকসাম থানায় রয়েছি। তখন সেখানে হিরু ভাই ও হুমায়ুন ভাইকে দেখতে পাইনি। আমাকে র‌্যাব থানায় দিয়ে গেছে। তার মানে তাঁদেরকে র‌্যাবই গুম করেছে।

নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার রানু বলেন, ‘প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে র‌্যাবই পারভেজ এবং সাইফুল ইসলাম হিরু ভাইকে গুম করেছে। আমরা আজও জানি না, তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে। আমরা জানতে চাই, তাঁরা কি জীবিত, নাকি তাঁদের মেরে ফেলা হয়েছে? অন্তত এইটুকু জানার অধিকারও কি আমাদের নেই?’

শাহনাজ আক্তারের ভাষ্য, হিরু-হুমায়ূনকে গুম করার মূল কারণই হলো রাজনীতি। তাঁদের সরিয়ে প্রতিপক্ষ দলের স্থানীয় শীর্ষ নেতা লাভবান হয়েছিলেন।’

এদিকে নিখোঁজ সাইফুল ইসলাম হিরুর একমাত্র ছেলে রাফসান ইসলাম বলেন, ‘অপহরণ ও গুমের একজন প্রত্যক্ষদর্শী তো আছেই। র‌্যাব তাঁকে থানায় পাঠিয়ে বাকি দুজনকে গুম করেছে বিষয়টি পরিষ্কার। তারেক সাঈদ এই গুমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে আমরা বিশ্বাস করি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে আসবে। ওই ঘটনায় থানা পুলিশ মামলা নেয়নি। ওই সময় একটি জিডি করা হলেও সেটিরও তদন্ত হয়নি।’

বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই মামলার বাদী মো. গোলাম ফারুক বলেন, অনেকে আয়নাঘর থেকে ফিরে এসেছেন এ খবর পেয়ে আমরা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। কিন্তু এখনো কোনো হদিস মেলেনি আমার ভাইসহ বিএনপির শীর্ষ ওই দুই নেতার।’

তাঁর দাবি, ‘এখন তো কোনো চাপ নেই; তাই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য বেরিয়ে আসবে।’

হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল বলেন, আমার বাবা হুমায়ুন কবির পারভেজ ও দাদা আলহাজ্ব সাইফুল ইসলাম হিরু ছিলেন এ অঞ্চলের জনপ্রিয় নেতা। তাদের রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীর নামে তাদের গুম করানো হয়েছে। আমরা যেমন তাদের ফেরত চাই, তেমনি এ অঞ্চলের মানুষও তাদের প্রিয় নেতাদের ফেরত চায়।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার লাইলী জানান , ‘এ মামলাটি সরকারের তিনটি সংস্থা তদন্ত করছে। তাই শীঘ্রই এ বিষয়ের সঠিক কারণ উদঘাটন হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লাকসাম বিএনপির দুই নেতা গুমের ১৩ বছর আজ

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

৩

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

৪

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

৫

চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

সম্পর্কিত

১৫ ঘণ্টা আগে
তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৬ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে