• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> অপরাধ

কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৪: ০০
logo

কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৩: ৫৬
Photo

কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তানভীর বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তানভীরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মোগলটুলিতে ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

২

৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

৩

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

৪

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

৫

ওয়ারল্যাস বার্তায় গুলি করার নির্দেশ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সম্পর্কিত

মোগলটুলিতে ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মোগলটুলিতে ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩ দিন আগে
৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

০১ এপ্রিল ২০২৬
বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

০৪ মার্চ ২০২৬
শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

২৫ ফেব্রুয়ারি ২০২৬