• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> অপরাধ

মানবতাবিরোধী অপরাধের আওতায় হলে বিডিআর হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে — চিফ প্রসিকিউটর

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪২
logo

Photo

বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ প্রসিকিউশনের কাছে এসেছে। এগুলো যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে অভিযোগ এসেছে, প্রসিকিউশন সেগুলো পর্যালোচনা করবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও আমরা পড়ব। যদি মনে হয় ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার উপযুক্ত, তবে এখানে বিচার হবে। নইলে দেশের প্রচলিত অন্য আইনেও বিচার হতে পারে।

তিনি আরও বলেন, কে অপরাধী, কে পরিকল্পনাকারী, কারা মদদদাতা বা সুবিধাভোগী এসব বিষয় উদঘাটন হওয়ায় বিচারের পথ সুগম হয়েছে।

তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে, একটি ‘অসাধারণ কাজ’ হয়েছে। স্বাধীন বাংলাদেশের রাজধানীতে এতগুলো সামরিক কর্মকর্তাকে হত্যা, যা সেনাবাহিনীর মনোবল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় আঘাত ছিল, তার সঠিক তদন্ত এতদিন আলোর মুখ দেখেনি। এই সরকার সেই বিষয়টি জাতির সামনে তুলে ধরেছে, কারা মাস্টারমাইন্ড, কারা হত্যাকারী, কারা বেনিফিশিয়ারি সবই স্পষ্ট হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, এর মাধ্যমে যারা এতদিন বিচারের বাইরে ছিলেন তাদের বিচার নিশ্চিতের সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে আগের বিচার-প্রক্রিয়ায় কেউ যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, সেটিও প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পাবে।

তাজুল ইসলাম এটিকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বর্ণনা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

২

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

৩

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

৪

ওয়ারল্যাস বার্তায় গুলি করার নির্দেশ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

৫

‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব’- হোয়াটসঅ্যাপে অডিও বার্তা

সম্পর্কিত

৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

৫ টাকার জন্য হোমনার জুলহাস মিয়া খুন, আসামির মৃত্যুদণ্ড

০১ এপ্রিল ২০২৬
বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

বাবার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি

০৪ মার্চ ২০২৬
শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

শেষ রাতে টিএসসিতে নারী হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

২৫ ফেব্রুয়ারি ২০২৬
ওয়ারল্যাস বার্তায় গুলি করার নির্দেশ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ওয়ারল্যাস বার্তায় গুলি করার নির্দেশ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২৬ জানুয়ারি ২০২৬