• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

কুমিল্লা নগরের চারটি সরকারি প্রতিষ্ঠানে আসন ৮৭৩ ভর্তি ফরম অনলাইনে পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২: ১৪
logo

Photo

কুমিল্লা নগরের চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে টেলিটক মুঠোফোনে ১০০ টাকা ফি দিয়ে আবেদন করা যাবে। চারটি প্রতিষ্ঠানে কোটা ছাড়া ৮৭৩ টি আসন রয়েছে। ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ১১ ডিসেম্বর শিক্ষার্থী নির্বাচন করা হবে।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, এ স্কুলে পঞ্চম শ্রেণিতে দিবা ও প্রভাতী শাখায় ৫৫ জন করে ১১০ টি আসনে ছাত্র ভর্তি করানো হবে। ষষ্ঠ শ্রেণিতে দিবা ও প্রভাতী শাখা মিলিয়ে ১১০ জন করে ২২০ জন ছাত্র ভর্তি হবে। এ স্কুলে মোট আসন ৩৩০ জন।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, এ বিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি করানো হবে। তৃতীয় শ্রেণিতে প্রভাতী ও দিবা শাখায় ৫৫ টি করে ১১০ টি আসন আছে। ষষ্ঠ শ্রেণিতে প্রভাতী শাখায় ৫৫ ও দিবা শাখায় ১১০ টি আসন আছে। ষষ্ঠ শ্রেণিতে মোট আসন ১৬৫ টি। তৃতীয় ও ষষ্ঠ শ্রেণি মিলিয়ে মোট আসন সংখ্যা ২৭৫ জন।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি হবে। প্রথম শ্রেণিতে আসন সংখ্যা ৫১, দ্বিতীয় শ্রেণিতে ৩২, তৃতীয় শ্রেণিতে ২৫, ষষ্ঠ শ্রেণিতে ৭৫, সপ্তম শ্রেণিতে ২০ ও অষ্টম শ্রেণিতে ১০ টি আসন আছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, মোট ২১৩ টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণিতে ৫৫ টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।

গত ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ এর উপসচিব সাবিনা ইয়ামিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে , ১১ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৩

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৪

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

৫

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ, ব্যবহারিক পরীক্ষার আগের নম্বরই বহাল

সম্পর্কিত

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২২ মিনিট আগে
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৮ ঘণ্টা আগে
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৩ দিন আগে

১০ দিন আগে