• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪১
logo

Photo

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া এ প্রক্রিয়া চলবে ৯ মার্চ পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। তবে জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এদিকে, এ বছর এইচএসসির ফরম পূরণে তিন বিভাগেই ফি বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বছরের (২০২৫) তুলনায় এবার ২১০ টাকা করে ফি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

তিন বিভাগেরই ফরম পূরণ ফি বৃদ্ধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৯৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আগের বছর (২০২৫ সাল) বিজ্ঞান বিভাগে ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। সেই হিসেবে এবার ফি বেড়েছে ২১০ টাকা। এ বছর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। গত বছর এই দুই বিভাগে ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। ফলে এবার মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগেও ফরম পূরণে ২১০ টাকা হারে ফি বাড়ানো হয়েছে। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগ (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। মানবিক বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। সেক্ষেত্রে মোট ফি ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা। এদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা ব্যবহারিক ফি যুক্ত হবে। একইভাবে ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা পরিশোধ করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। পরীক্ষার সময়সূচি এখনো ঠিক করা হয়নি। শিগগির সময়সূচিও জানিয়ে দেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

২

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

৩

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৪

বাইউস্টের ১৬তম ফাইন্যান্স কমিটির সভা

৫

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারি

সম্পর্কিত

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

১১ দিন আগে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪ দিন আগে

১৬ দিন আগে