নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সময়সূচি (রুটিন) আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম প্রত্র ও দ্বিতীয় পত্র এবং পরদিন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর শেষ দিন অর্থনীতি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং আরবি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের মাধ্যমে পুনঃপরীক্ষা শেষ হবে।
প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে হবে সংশ্লিষ্ট বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা, চলবে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটে হবে দ্বিতীয়পত্রের পরীক্ষা, চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আর ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে; কেবল অকৃতকার্য কিংবা অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের অবশ্যই তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষার্থীদের অন্তত পাঁচদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
এবার প্রথমবারের মতো চালু হওয়া সম্পূরক পরীক্ষায় কতজন অংশ নিচ্ছেন তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে, তাদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে। সেই অনুযায়ী এমন শিক্ষার্থীরা ৫ থেকে ৯ নভেম্বর অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছিলেন।