• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বাড়ছে টিউশন ফি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ০৫
logo

Photo

২০২৬ সাল থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বৃদ্ধি পাবে। প্রতিবছর মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিউশন ফি বৃদ্ধি পাবে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন আগামী দুই বছরের জন্য টিউশন ফি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আইন প্রণয়নের মাধ্যমে এটি প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রক্ষণাবেক্ষণ ঋণও প্রতিবছর বৃদ্ধি পাবে।

গতকাল সোমবার ফিলিপসন সংসদে জানান, আগামী সেপ্টেম্বরে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষসহ পরবর্তী দুই বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি মুদ্রাস্ফীতির হারে বাড়বে। তবে এ বৃদ্ধির সুযোগ শুধু সেসব প্রতিষ্ঠান পাবে, যারা ‌‘কঠোর মানদণ্ড’ পূরণ করবে। যার মধ্যে থাকবে উচ্চমানের পাঠদান, শিক্ষার্থীদের সার্বিক সহায়তা ও ভালো ফল নিশ্চিত করা।

সরকারের প্রকাশিত নতুন ‘পোস্ট-১৬ শিক্ষা ও দক্ষতা শ্বেতপত্রে’ বলা হয়েছে, ভবিষ্যতে প্রতিবছর টিউশন ফি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে। তবে এটি নির্ভর করবে বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান ও পারফরম্যান্সের ওপর।

শিক্ষামন্ত্রী ফিলিপসন বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো যদি সর্বোচ্চ ফি নিতে চায়। তবে তাদের বিশ্বমানের শিক্ষা দিতে হবে। আমাদের সংস্কারগুলো শিক্ষার্থীদের অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করবে এবং শিক্ষার মান আরও উন্নত করবে।’

এ বছর সেপ্টেম্বরেই ১০ বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডে টিউশন ফি বেড়েছে, যা শিক্ষার্থীপ্রতি বার্ষিক গড় ৯ হাজার ৫৩৫ পাউন্ডে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সতর্কবার্তা দিয়ে ফিলিপসন বলেন, যেসব প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ, তারা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে পারবে না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

২

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

৩

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৪

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

৫

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সম্পর্কিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

১৮ ঘণ্টা আগে
আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১ দিন আগে
এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৭ দিন আগে

১৭ দিন আগে